কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফেসবুক পেইজে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তারা।
শুভেচ্ছা বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ভোগে নয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মানুষ। দেশ ও বিদেশে অবস্থানরত সব মুসলমান ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
আজ বৃহস্পতিবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত মুসলিম উম্মাহ।