বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী খু/ন

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী খু/ন

ঘুমানোর জায়গা ও রান্না করা নিয়ে সৌদি আরবে কক্ষসঙ্গী এক বাংলাদেশি প্রবাসীর হাতে আরেক প্রবাসী খুন হয়েছে বলে জানা গেছে। 


সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


নিহত ওই প্রবাসীর নাম মতিউর রহমান (২৫)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে।


সৌদি প্রবাসী ও তার পরিবার থেকে জানা গেছে, শান্ত প্রকৃতির ছেলে ছিলেন মতিউর রহমান। জীবিকার তাগিদে এ বছরের ফেব্রুয়ারির দিকে পাড়ি জমান সৌদি আরবে। রিয়াদের হারা এলাকায় একটি ফ্ল্যাটে একসাথে মতিউরসহ চারজন বসবাস করতেন। গেল কয়েকদিন ধরে ফ্ল্যাটের কক্ষসঙ্গীদের সঙ্গে ঘুমানোর জায়গা ও রান্না নিয়ে তর্কাতর্কি হয় তাঁর। এসব কথা পরিবার ও পার্শ্ববর্তী প্রবাসীদেরকেও জানিয়েছিল সে। একপর্যায়ে সোমবার রাতে এক কক্ষসঙ্গীর ছুরিকাঘাতে কক্ষেই রক্তাক্ত হয়ে মারা যান। ঘটনার পর থেকে ঘাতক কক্ষসঙ্গীসহ সবাই পলাতক রয়েছেন।


বুধবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গনি বলেন, সৌদি আরবে নিহত প্রবাসীর বাড়িতে খোঁজখবর নিতে পুলিশ পাঠিয়েছি।