রবিবার , ৩০ আগস্ট ২০২৬
 রবিবার , ৩০ আগস্ট ২০২৬

দিরাইয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২

আইকন
দিরাই সংবাদদাতা
২৯ আগস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
দিরাইয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২

সুনামগঞ্জের দিরাইয়ে দেশীয় তৈরি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরমঙ্গল ইউনিয়নের দিরাই-শ্যামারচর সড়কসংলগ্ন নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রামের মৃত গৌরাঙ্গ তালুকদারের ছেলে গৌতম তালুকদার (৩৫) ও স্বরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামের মো. আজমত আলীর ছেলে মো. শাহিনুর (৩৫)।


পুলিশ জানায়, এসআই শাহ আলমসহ পুলিশের একটি দল এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নোয়াগাঁও এলাকায় গিয়ে মদসহ দুই জনকে আটক এবং পাঁচটি বোতলে থাকা আড়াই লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।


দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।