বুধবার , ১২ আগস্ট ২০২৬
 বুধবার , ১২ আগস্ট ২০২৬
মৌলভীবাজার জেলার

‘শ্রেষ্ঠ ওসি’ মো. মনিরুজ্জামান খান

আইকন
নিজস্ব প্রতিবেদক:
০৯ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
‘শ্রেষ্ঠ ওসি’ মো. মনিরুজ্জামান খান

সামগ্রিক কর্মতৎপরতা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।


সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. মনিরুজ্জামান খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।


পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এজন্য পুলিশের সদর দপ্তরের নির্ধারিত ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তার এ কর্মদক্ষতা মূল্যায়ন করে তাকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সবাই। এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। বড়লেখা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে সব ধরণের অপরাধ কমিয়ে কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো।