বুধবার , ১২ আগস্ট ২০২৬
 বুধবার , ১২ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম চন্দ্র তালুকদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রাম চন্দ্র তালুকদার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে।


রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত রাম চন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাম চন্দ্র তালুকদারসহ সুনামগঞ্জের কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। রোববার সন্ধ্যার পর রাম চন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।