মঙ্গলবার , ১২ মে ২০২৬
 মঙ্গলবার , ১২ মে ২০২৬

রাজনগরের যুবকের সাথে বিয়ের পিড়িতে বসছেন চিনা তরুণী

আইকন
স্টার সিলেট ডেস্ক:
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
রাজনগরের যুবকের সাথে বিয়ের পিড়িতে বসছেন চিনা তরুণী


দেশে স্নাতোকত্তর পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন চীন। সেখানে লেখাপড়া শেষ করে শুরু করেন চাকরি। বেশিদিনে মন ঠেকেনি এতে। ফলে চাকুরী ছেড়ে দিয়ে শুরু করেন ব্যবসা। আর এই ব্যবসার সুবাদে পরিচয় হয় চিনের সাংহাই প্রদেশের ক্রিস হোয়ের সাথে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। চিনে বিয়ে করে এসেছেন। এখন দেশে নিজ ধর্মের রীতিতে বাধবেন সাঁতপাকে।


আর এ জন্য চিনা তরুণীকে নিয়ে হেলিকপ্টারে করে এসেছেন নিজ বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামেরই যুবক তরুণ ব্যবসায়ী সুকান্ত কুমার সেন। তিনি গ্রামের প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে।


বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে নববধূসহ সুকান্তের বাড়িতে বিদেশি নববধূকে এক নজর দেখতে বরের বাড়িতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।


সুকান্ত সেন (বর) ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সুকান্ত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে প্রায় আট বছর আগে চীনে চলে যান। এরপর সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নেন। কিছুদিন চাকরি শেষে আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন।


সুকান্তের ছোট বোন ঐশী সেন বর্তমানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ ছিল তার বৌদির। পরিবারের সদস্যরাও ক্রিস হুইয়ের আন্তরিকতা ও সৌজন্যে সন্তুষ্ট বলে জানান তিনি।


সুকান্ত সেন সাংবাদিকদের জানান, তিনি ও ক্রিস হোয়ে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিয়ে করেছেন। ব্যবসার সূত্রে পরিচয়ের পর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর পরিবারের কাছে প্রস্তাব করা হয়। দুই পরিবারই তাঁদের সম্পর্কে সম্মতি দেয়। ক্রিস হোয়ে স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন। এরপর ক্রিস হোয়ের আগ্রহ ও সম্মতিতে হিন্দুধর্মীয় রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই বিয়ের আয়োজন। শুক্রবার ক্রিস হোয়ের বাবা ও চাচা আসবেন।

 

চায়নিজ নববধূ গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে টিকরপাড়া গ্রামে সুকান্তের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বিদেশি নববধূকে দেখতে বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা বিরল হওয়ায় কৌতূহল ও আনন্দে মানুষজন ভিড় করছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হলেও বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সেন বাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভিনদেশি নববধূকে ঘিরে পরিবার ও এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।