শনিবার , ০৩ অক্টোবর ২০২৬
 শনিবার , ০৩ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

আইকন
নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা সদরে নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু মনোনীত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে এ মিছিল করা হয়। 


মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ করে । পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।


উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন, ফরিদ উদ্দিন বাছিত।


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, বাবুল আহমদ, মোস্তাকিম আহমদ ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন, সদস্য আশরাফ আলী, হেলাল মিয়া, মানিক মিয়া, জামাল উদ্দিন, মামুন মিয়া, ইফতেখার মাহমুদ পাভেল, সাইদুল ইসলাম, হযরত আলী, মাসুক মিয়া, মোজাফফর, আনছার উদ্দিন, সাদ্দাম, অমিত হাসান প্রমুখ।