সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন ঠিকানায় মাহেরা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন

আইকন
স্টার সিলেট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নতুন ঠিকানায় মাহেরা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:


আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে দীর্ঘদিনের পরিচিত ও আস্থার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মাহেরা এন্টারপ্রাইজ’।


রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের পরগণা বাজার সংলগ্ন, স্পোর্টস প্লাজার বিপরীতে প্রতিষ্ঠানটির নতুন ঠিকানায় এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে মাহেরা এন্টারপ্রাইজ মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটির পথচলা আরও সফল ও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন তিনি।


অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোঃ আলী আকবর বলেন, “২৫ বছরের পথচলা মাহেরা এন্টারপ্রাইজ নতুন করে যাত্রা শুরু করলো। সিলেট অঞ্চলের মানুষের জন্য স্টিল সামগ্রীসহ স্টেশনারি মালামালের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে মাহেরা এন্টারপ্রাইজকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। খুচরা ও পাইকারি সব ধরনের ব্যবসায়ীদের জন্য এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে।”


তিনি আরও বলেন, নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি ক্রেতা ও ব্যবসায়ীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। এ পথচলায় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


পরে মাওলানা আব্দুল কাদির (বাগেরখলী)-এর দোয়ার মাধ্যমে মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য সিন্নির ব্যবস্থা করা হয়।


এসময় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।