বুধবার , ১২ আগস্ট ২০২৬
 বুধবার , ১২ আগস্ট ২০২৬

ভোটের লড়াইয়ে বাবার পাশে মেয়ে

আইকন
স্টার সিলেট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ভোটের লড়াইয়ে বাবার পাশে মেয়ে


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরীর এটা শেষ নির্বাচন। শেষ নির্বাচনে ভোটের লড়াইয়ে বাবা নাছির চৌধুরীর পাশে দাড়িয়েছেন মেয়ে নাজিয়া চৌধুরী। নাজিয়া চৌধুরী ঢাকার একটি কলেজে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। 


রোববার বিএনপি আয়োজিত বাবা নাছির চৌধুরীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কন্যা নাজিয়া চৌধুরী। এসময় তিনি বলেন, আমার বাবার এটা শেষ নির্বাচন, আমার বাবা সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করেছেন। এখন বুঝতে পেরেছি কেন বাবা আমাদের সময় না দিয়েও আপনাদের সময় দিয়েছেন। বাবাকে আপনারা যেভাবে ভালবাসেন বাবাও আপনাদের ভালবাসেন। ১২ তারিখ নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। বাবা হয়তো আর আসবেন না আপনাদের কাছে ভোট চাইতে। 


শুরু থেকেই নাছির চৌধুরীর মেয়ে নাজিয়া চৌধুরী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।  এ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিরঞ্জন দাস খোকন প্রতিদ্বন্দ্বীতা করছেন।