কোম্পানীগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ছাত্রদলের ইফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের সম্মানে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার বিকেল ৫টায় কলেজ মিলনায়তনে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর আলম চেয়ারম্যান, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, কলেজ গভর্নিং বডির সদস্য জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সিনিয়র সাংবাদিক আবিদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম-আহবায়ক আরমান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়াও এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির, রায়হান ছিদ্দিকী, হামীম, ফাহাদ, নুমান, ছাত্রদল নেতা মুকসুদ আহমেদ, ওয়াসিম, জিহাদ, তারেক, হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।