মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
 মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬

জিয়া শিশু-কিশোর সংগঠনের সিলেট জেলা কমিটি ঘোষণা

নেতৃত্বে মোস্তাক ও আজিজুল
আইকন
নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
জিয়া শিশু-কিশোর সংগঠনের সিলেট জেলা কমিটি ঘোষণা

সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাক আলীকে আহ্বায়ক ও আজিজুল হককে সদস্য সচিব করে জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


রোববার (৪ অক্টোবর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি জসিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। 


কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ সেলিম আহমদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু খালেদ রাজা, রেশাদ আহমদ, আলাউদ্দিন, মো. আব্দুর নূর, আনহার আলী তালুকদার, সায়েম উদ্দিন ও মুস্তাক মাহমুদ দায়িত্ব পেয়েছেন।


সদস্য হিসেবে মখলিছুর রহমান, আমির হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল মজিদ, আমিরুল ইসলাম কবির, মোজাক্কির আলম, কামরুল হাসান, মামুন মিয়া, হাসান আহমদ, আব্দুল লতিফ ভিরাই, আলাউদ্দিন মনাই, মিজান আহমেদ মস্তাক, লোকমান আহমদ লুকু, ইসলাম উদ্দিন, সাবেল আহমদ, বদরুল হক, ফখরুল আমিন, সেলিম উদ্দিন, তালহা আহমদ অলি, কামরুল ইসলাম, আজাদুর রহমান জাহিদ, বদরুল ইসলাম, জুবেল আহমেদ।


ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।