ধর্মপাশায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পশ্চিম বাজারে অবস্থিত এন এস সুপার মার্কেটে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি হায়দার জাহান খান পাঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত মোহনগঞ্জ প্রতিনিধি মো. লুৎফুর রহমান, আমাদের মাতৃভূমির ব্যুরো প্রধান মো. আরিফুল ইসলাম মুরাদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি তনয় কান্তি পিন্টু, আজকের বাংলার প্রতিনিধি রবি মিয়া, মোভি বাংলা টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাপ্তাহিক কৃষাণ মাঝির প্রতিনিধি মো. আবুল কালাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ফারুক আহমেদসহ বিভিন্ন পেশার আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতারির পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।