শুক্রবার , ১৯ জুন ২০২৬
 শুক্রবার , ১৯ জুন ২০২৬

কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক উন্নয়ন ও প্রশস্ততায় অংশীজন সভা

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক উন্নয়ন ও প্রশস্ততায় অংশীজন সভা

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্ততায় সড়ক বিভাগ সিলেটের আয়োজনে ‘যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের Environmental Impact Assessment (EIA) প্রণয়নের নিমিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার এম সাইফুর রহমান কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন ।


সড়ক বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। 


সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, এম সাইফুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, পবিস-২ এর এজিএম মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, বশির আহমদ, সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সদস্য জুয়েল আহমদ, আজিজুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা যুবদল নেতা হযরত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান, ছাত্রনেতা শাহজাহান মিয়া প্রমুখ।


প্রবন্ধ উপস্থাপন করেন কনসালট্যান্ট টিম লিডার আমিরুল ইসলাম।


সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত ৩৪ ফুট প্রশস্ত এবং ১১.৯৩ কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন হলে সিলেট ও সুনামগঞ্জ জেলার মধ্যে জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানানো হয়।