শনিবার , ২০ জুন ২০২৬
 শনিবার , ২০ জুন ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

সভাপতি বাবুল, সম্পাদক আশরাফুল
আইকন
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার টার্গেট ইন্টারন্যাশনাল স্কুলে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

জানা গেছে, এবারের নির্বাচনে ৫টি পদের বিপরীতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিষদের ৮০ জন ভোটারের মধ্যে  ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বাবুল আহমেদ (স্টার লাইন) ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রফিক বিদ্যা (ইস্পাহানি) ২৮ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম (প্রাণ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মিরন সরকার অভি (আকিজ) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন হাসান (অলটাইম) ২৮ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে লিটন মিয়া (প্রাণ) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন (নাবিল) ২১ ভোট পান।

দপ্তর সম্পাদক পদে মিনহাজুর রহমান (প্রাণ সানড্রপ) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজির আহমদ রানা (আরএসপিএল) ২৭ ভোট পান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা পরিবেশক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক ইউসুফ আলী মোল্লা, কেয়া কসমেটিকসের প্রতিনিধি মাসুদ রানা।