বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
 বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬

আজ থেকে স্কুল বন্ধ

আইকন
স্টার সিলেট ডেস্ক:
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
আজ থেকে স্কুল বন্ধ

প্রথম রোজা থেকেই শুরু হলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি। বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল। এরপর আছে শুক্র ও শনিবার। সে হিসাবে স্কুল খুলবে ২৯ মার্চ।


শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই, আগের সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন সরকার।


এর আগে, একটি রিটের শুনানিতে, রোজার শুরু থেকেই বিদ্যালয়ে ছুটি দেয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে চেম্বার আদালতে এ আদেশ বাতিল হয়।