দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও পড়াশোনায় উৎসাহিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই প্রেসক্লাব মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক এবং দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাসি।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষার কার্যক্রম ঘুরে দেখেন।
পরীক্ষা শেষে দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, আয়োজক ও প্রেসক্লাবের সদস্যরা ফটোসেশনে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।