বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আইকন
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায়‌ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।


বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউপির প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান,‌ ফায়ার সার্ভিস লিডার খাইরুল সিকদার।