শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
 শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
কলাবাড়ী স্পোর্টিং ক্লাব ২য় মিডবার ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন দুই ভাই একাদশ

আইকন
নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন দুই ভাই একাদশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী স্পোর্টিং ক্লাব আয়োজিত ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হয়েছে দারুণ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। শেষ মূহুর্তে দুই ভাইয়ের একটি গোল ফাউলে বাতিল হয়ে যায়। এরপর গোলশূন্য খেলা গড়ায় টাইব্রেকারে।  


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টাইব্রেকারে ২-১ গোলে মামুন এন্ড বুশরা একাদশকে হারিয়ে কলাবাড়ী স্পোর্টিং ক্লাব ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের কাপ জয়ের উল্লাসে মাতে দুই ভাই ফুটবল একাদশ।


খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিন। 


ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন। 


স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুক্তাকিন বাদশা, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, সাংবাদিক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিন, উত্তর রাজনগর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রাঙা, কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, সমাজসেবক আসাদুল হক আসাদ, সুজন মাহমুদ এমরান প্রমুখ।


ফাইনাল ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা রাখে।


ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিলাল আহমদের সার্বিক সহযোগিতায় খেলার ধারা বর্ণনা করেন ওয়াহিদ রেজা ও আশরাফুল। 


উল্লেখ্য, গত দুই মাস পূর্বে মোট ৭৪ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১ম পুরস্কার মোটরসাইকেলের দাতা মনাফ এন্ড গফুর ব্রাদার্স, ২য় পুরস্কার ফ্রিজ দাতা পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক ও ৩য় পুরস্কার টেলিভিশন দাতা হাজী জালাল আহমদ।