সোমবার , ২০ জুলাই ২০২৬
 সোমবার , ২০ জুলাই ২০২৬

ছাতক পৌরসভা কার্যালয়ে এমপি কলিম উদ্দিনের মতবিনিময়

আইকন
ডেস্ক নিউজ
১৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ছাতক পৌরসভা কার্যালয়ে এমপি কলিম উদ্দিনের মতবিনিময়

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। 


শনিবার সকাল ১১টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। 


পরিদর্শন শেষে পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন। 


সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।