বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হক গ্রেফতার

আইকন
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হক (৪৫)।


বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আব্দুল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক এবং উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।


পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হক উপজেলা পরিষদ এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একাধিক মামলার আসামি আব্দুল হকের বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।


এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সে নাশকতা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলার আসামি।