শনিবার , ০৮ আগস্ট ২০২৬
 শনিবার , ০৮ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা: কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

আইকন
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সাংবাদিকদের ওপর হামলা: কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

সিলেটের উপজেলায় সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনাকে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত বলে মন্তব্য করেছেন তারা।


জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরে ফেরার পথে ভোলাগঞ্জ এলাকায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট অঞ্চলের ইনচার্জ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদের ওপর এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। কবির আহমদ একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা।


প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। 


বিবৃতিতে বলা হয়, যদি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।


কবির আহমদের দ্রুত সুস্থতা কামনা করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, মুক্ত সাংবাদিকতা রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা হবে।