সোমবার , ২০ জুলাই ২০২৬
 সোমবার , ২০ জুলাই ২০২৬

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

আইকন
স্টার সিলেট ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। জনপ্রিয় এই লেখক ক্যানসারে ভুগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।


১৯৭২ সালে প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার। বই দুটি প্রকাশের পর শক্তিশালী লেখক হিসেবে পাঠকমহলে সমাদৃত হন তিনি।


সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখকশিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ অনেক পুরস্কার পেয়েছেন।