সোমবার , ২০ জুলাই ২০২৬
 সোমবার , ২০ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের সময় একজন হাতেনাতে আটক

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের সময় একজন হাতেনাতে আটক

অবৈধভাবে বালু উত্তোলনকালে সিলেটের কোম্পানীগঞ্জে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। 


আটক ওই ব্যক্তির নাম মো. সবুজ মিয়া(৪০)। তিনি উপজেলার ভোলাগঞ্জ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।


শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টের পিছনে ধলাই নদী থেকে তাঁকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ইজারা বর্হিভূত স্থান থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ধলাই নদীতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জগৎ জ্যোতি দাস। রাত সাড়ে ৩টার দিকে ধলাই সেতু সংলগ্ন এলাকায় নৌকায় বালু উত্তোলনের সময় সবুজ মিয়াকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এসময় সবুজ মিয়া বালু উত্তোলনের কথা স্বীকার করেন।


কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক  করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।