কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার বাদশার ঈদ শুভেচ্ছা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা।
এই পবিত্র মাহেন্দ্রক্ষণে আবুল বাশার বাদশা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
এক শুভেচ্ছা বার্তায় আবুল বাশার বাদশা বলেন, ঈদুল আযহা মুসলমানদের জীবনে ত্যাগ, তাকওয়া এবং আত্মশুদ্ধির অনন্য শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে। এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আনুগত্য ও আত্মসমর্পণের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
তিনি বলেন, পশু কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর হুকুম পালনের মাঝে রয়েছে এক অনন্য আত্মত্যাগ ও মনের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার মহান শিক্ষা। এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবন পরিচালনা করলেই ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি লাভ সম্ভব।
মহান আল্লাহ তায়ালার কাছে সবার ক্ষমা ও কল্যাণ কামনা করে আবুল বাশার বাদশা বলেন, আল্লাহ যেন আমাদের জীবন ভরে দেন শান্তি, সম্প্রীতি ও ভালোবাসায়।
একই সাথে এই সমাজসেবক কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।