বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
 বুধবার , ২৯ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে বজ্রপাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আইকন
স্টার সিলেট ডেস্ক:
২৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
চুনারুঘাটে বজ্রপাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটেছে।


নিহত মোহাম্মদ রবিন মিয়া (১৮) উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা আবাদ এলাকার বাসিন্দা। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।


জানা গেছে, মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই রবিন পরীক্ষা কেন্দ্র অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।