সাংবাদিক নাঈমের পিতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
সিলেটের কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নাঈমের পিতা ইকবাল আহমদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার শিমুলতলা জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা শামীম আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাওলানা জিয়াউর রহমান।
এসময় ড. মাওলানা জিয়াউর রহমান বলেন, নাঈম তার সংবাদ উপস্থাপনের মাধ্যমে সিলেটের সর্বত্রে পরিচিতি লাভ করেছে। কিন্তু যখন তার বাবা স্ট্রোক করে প্যারালাইজডে আক্রান্ত হন তখন সে এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে সময় তার বাবাকে মেডিকেল দেখতে গিয়েছিলাম। তখন তার অবস্থা আর বাবার আর্তনাদ দেখে অবাক হই। তার বাবার নেক দোয়াই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আল্লাহ যেন তার বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উপদেষ্টা মাওলানা ওলিউর রহমান, ছাতক ফায়ার-সার্ভিস ইউনিটের সদস্য মাজিদুর রহমান, এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের সিনিয়র সদস্য আল-আমীন, আবু তালেব, নজরুল, তায়েব, জুবায়ের প্রমুখ।