সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উদ্যােগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে পরিষদের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. জিয়াউর রহমান মিজান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাশেম, জনতা ব্যাংকের শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক মো. আমিনুর রহমান জসিম, সিনিয়র সাংবাদিক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, নির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা মাসুম আহমদ, গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ, তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জুয়েল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. রিপন আহমেদ প্রমুখ।