বুধবার , ১২ আগস্ট ২০২৬
 বুধবার , ১২ আগস্ট ২০২৬

অর্থনৈতিক উন্নয়নে জাকাতের ভূমিকা

আইকন
স্টার সিলেট ডেস্ক:
১৪ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
অর্থনৈতিক উন্নয়নে জাকাতের ভূমিকা

জাকাত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি সম্পদের অস্বাভাবিক সঞ্চয় রোধ করে এবং ধনী-দরিদ্রের বৈষম্য কমায়। ইসলাম ব্যক্তিমালিকানাকে স্বীকার করলেও সম্পদের সুষম বণ্টনের ওপর জোর দিয়েছে।


জাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহার করলে দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখা সম্ভব। কর্মহীন দরিদ্রদের মৌলিক প্রয়োজন পূরণে এবং কর্মরত দরিদ্রদের উৎপাদনশীল কাজে সহায়তা দিতে জাকাত কার্যকর ভূমিকা রাখতে পারে। রিকশা, ভ্যান, সেলাই মেশিন, নৌকা কিংবা পশুপালনের মতো কর্মসংস্থানের ব্যবস্থা করে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করা যায়।


একটি পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ প্রায় ১০ লাখ কোটি টাকা। এর আড়াই শতাংশ হিসাবে প্রায় ২৫ হাজার কোটি টাকা জাকাত হতে পারে। যদি এর অর্ধেকও সঠিকভাবে আদায় ও বণ্টন করা যায়, তবে তা দিয়ে বহু উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা সম্ভব এবং দেশের দারিদ্র্য অনেকাংশে দূর করা যাবে।


সুতরাং সমাজের বিত্তবানদের উচিত পরিকল্পিতভাবে জাকাত আদায় করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আল্লাহতায়ালা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায়ের তাওফিক দান করুন। আমিন।